বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শুটিংয়ে নাচতে গিয়ে গর্ভপাত, কাজলকে থাপ্পড় অজয়ের!

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতন জনপ্রিয় স্টার। একের পর এক হিট ছবি যার দখলে, সেই কাজলের ব্যক্তিজীবনে কম ঝড় যায়নি। অজয় দেবগণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ঘনিষ্ঠ হতেই বিয়ের সিদ্ধান্ত নেন কাজল। প্রাথমিকভাবে বিয়েতে কাজলের পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে সবকিছুই মেনে নেন। কারণ, কাজল জানিয়ে দিয়েছিলেন তিনি অজয় দেবগণ ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এরপর কিছুদিনের মধ্যে কাজল ও অজয় বিয়ে করেন। কিন্তু এর কিছুদিন পরেই ঘটে এক অঘটন, যে কারণে সবার সামনে কাজলকে চড় মারতে বাধ্য হন অজয়।

বিয়ের কয়েক মাস পর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে অন্তঃসত্ত্বা হন কাজল। শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সিনেমাটির ‘বোলে চুড়িয়া’ গানে শাহরুখের সঙ্গে নাচছিলেন তিনি। সেই মুহূর্তেই ঘটে অঘটন। হঠাৎই জানা যায় কাজলের সন্তান নষ্ট হয়েছে।

খবর পেয়ে সেটে ছুটে এসেছিলেন অজয় দেবগণ। যন্ত্রণা সহ্য করতে পারেননি। সকলের সামনেই মেজাজ হারিয়ে কাজলকে সপাটে একটা চড় মেরে বসেন। যদিও পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তবুও অজয় দেবগণ এই ধাক্কা সহ্য করতে পারেননি।

এরপর সুস্থ হয়ে কিছুদিনের বিরতি নিয়ে ফের শুটিংয়ে ফিরেন কাজল। তারপর ছবির কাজ শেষ হয়।
কাজল ছাড়াও অনেকেই অন্তঃসত্ত্বা হয়ে ছবির কাজ করেছেন। রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির শুটে আলিয়া ভাট, দেবদাস ছবির শুটে মাধুরী দীক্ষিত অন্তঃসত্ত্বা হয়ে কাজ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION