সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

কক্সবাজার-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও আ’লীগের এমপি জাফরকে অব্যাহতি

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত জানিয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফর আলম। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার করার কথা জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য রাখা ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা আগামী সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ’এমপি জাফর আলম মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করে বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION