শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ফের বিলাসবহুল গাড়ি কিনলেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক:
বিলাসবহুল নতুন গাড়ি কিনলেন ‘কবীর সিং’খ্যাত অভিনেতা শহিদ কাপুর। ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি মূল্যের এ গাড়ির ছবি মার্সিডিজ মেব্যাচ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।

এ ছবিতে দেখা যায়, কালো রঙের মার্সিডিজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন শহিদ-মিরা দম্পতি। ছবির ক্যাপশনে লিখেছে, মার্সিডিজ মেব্যাচ জিএলএস৬০০ মডেলর ব্যয়বহুল গাড়ি কেনার জন্য অনেক অনেক অভিনন্দন শহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মার্সিডিজ মেব্যাচ জিএলএস৬০০ মডেলর গাড়িটি শহিদ কাপুর সাড়ে ৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি) কিনেছেন।

গত বছরের শুরুর দিকে আরেকটি মার্সিডিজ বেঞ্চ মেব্যাচ এস৫৮০ মডেলের নতুন গাড়ি কেনেন শহিদ কাপুর। এটি ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যে কিনেছিলেন তিনি। এর আগে মার্সিডিজ মেব্যাচ এস ৫৬০ মডেলের গাড়ি ব্যবহার করতেন শহিদ কাপুর।

শহিদ কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা গত ৯ জুন মুক্তি পায়। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এটি। ‘কবীর সিং’ সিনেমার পর আর কোনো সফল সিনেমা উপহার দিতে পারেননি শহিদ। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION