শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

“ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা।

আজ জেলা প্রশাসকের কার‌্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মার্ট বাংলাদেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো শাহাদাত হোসেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাত জাহান মিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত

এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিমউদ্দীন চৌধুরী,শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনসহ সংশ্লিষ্টরা।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION