রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

পিএমখালীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু।ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা গ্রামে শুক্রবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- মোহাম্মদ (৩) ও আফিয়া(ছদ্মনাম) (৪)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।

জানা যায়, মোহাম্মদ ও আফিয়া সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এক সময় তারা নিখোঁজ হয়ে যায়। পরিবারে লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। অবশেষে বাড়ির উঠানে লাগোয়া পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে উদ্ধার করে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত শিশু মোহাম্মদ ওই গ্রামের মৌলানা জিয়া উদ্দিনের ছেলে ও আফিয়া (মৌলানা জিয়া উদ্দিনের বড় ভাই) বোরহান উদ্দিনের মেয়ে।এই দুই শিশুর মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION