বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মানবাধিকার বিষয়ে জাতিসংঘকে পক্ষপাতিত্ব অভিযোগ অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

মানবাধিকার বিষয়ে জাতিসংঘের দিকে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেছেন, এখন ন্যায় বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়। একদল মানুষের জন্য ন্যায়বিচার চাওয়া হয়, অন্যদের জন্য নয়। এমনকি জাতিসংঘে এমন পক্ষপাতিত্ব রয়েছে।

অভিনয় ও পরিচালনার পাশাপাশি মানবাধিকারের জন্য বিশ্বব্যাপী পরিচিত কণ্ঠস্বর হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তিনি বৈশ্বিক অবিচারের নিন্দা জানিয়েছে। সিরিয়ার সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ওয়াদ আল কাতারের সঙ্গে এক আলাপচারিতায় নিজের মতামত তুলে ধরেন এ হলিউড অভিনেত্রী। খবর আনাদোলু।

‘বিশ্বজুড়ে মানবাধিকার সমানভাবে নেই’ উল্লেখ করেন জোলি বলেন, মানবাধিকার কখনো কখনো কিছু মানুষের জন্য কাজ করে, আবার কখনো কিছু মানুষের জন্য কাজ করে না। বাস্তবতা হলো, ব্যবসায়িক স্বার্থের ওপর ভিত্তি করে কাজ করে বিশ্ব ব্যবস্থা। এটি একটি কুৎসিত অবস্থা।

সরকার, রাজনীতিবীদ ও সিদ্ধান্তদাতারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই কিছু পরিবর্তন হয় না বলেও মন্তব্য করেন তিনি।

একাধিক দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন জোলি। কাজ করেছেন জাতিসংঘের সঙ্গেও। তিনি জানান, ২০ বছর আগে যখন আন্তর্জাতিকভাবে কাজ শুরু করেন, ভেবেছিলেন যেকোনো দেশ বা জাতিকে সমান চোখে দেখা হয়। তবে পরবর্তীতে তার এ ধারণা বদলে যায়।

এর আগে গত মাসে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। ফিলিস্তিনি নাগরিকদের ‘সম্মিলিত শাস্তির’বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান ওই সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION