রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
“আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক মানুষ নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। মাগাজির বাসিন্দা জেয়াদ আওয়াদ আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক মানুষকে রেহাই দিচ্ছে না। আমার সন্তান আমাকে বলে, আমাকে সাহায্য কর! কি হচ্ছে? আমি শ্বাস নিতে পারছি না।

গাজায় বড়দিনের আগের রাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতে সবচেয়ে তীব্র বোমা হামলা চালানো হয়। ইসরায়েলি ওই হামলায় বহু ভবন মাটিতে মিশে যায়, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।

আল জাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি মাগাজি থেকে বলেন, একটি তিনতলা ভবন যা লক্ষ্যবস্তু করা হয়েছিল, এবং আরেকটি বাড়ি। একই পরিবারের পাঁচজন সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন যাদের মধ্যে একজন শিশু।

ইসরায়েলি হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাত এলাকায়ও বহু মানুষ নিহত হয়েছেন। গত দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৫০০ মানুষ আহত হয়েছে।

দক্ষিণ গাজার রাফাহ থেকে আল জাজিরার তারেক আবু আজউম বলেছেন, মাগাজির হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৬ হয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সংঘাতে প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেক বেসামরিক নাগরিক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION