বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

কোন সাবান দিয়ে ধোবেন সোয়েটার?

লাইফস্টাইল ডেস্ক:
আলমারি থেকে নেমে গেছে সোয়েটার, মাফলার ও চাদর। রোদে দিয়ে ব্যবহার শুরু করলেও দিনের পর দিন না ধুয়ে এগুলো পরা স্বাস্থ্যসম্মত নয়। আবার ঘন ঘন কাচলে বা ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে উলের পোশাক নষ্ট হয়ে যেতে পারে বা রোঁয়া উঠে যেতে পারে। এতে পরের বছর আর পরার মতো অবস্থায় থাকবে না শখের সোয়েটার বা চাদরটি। জেনে নিন উলের সোয়েটার, মাফলার বা চাদর কীভাবে ধোবেন।

খুব ঘন ঘন শীতের পোশাক ধোয়ার প্রয়োজন নেই। একদিন সোয়েটার পরার পরই ধুয়ে ফেলার অভ্যাস পোশাকের জন্য ক্ষতিকর। তবে পরতে পরতে ময়লা ও দুর্গন্ধ হয়ে গেলে তো ধুতে হবেই। সেক্ষেত্রে অবস্থায় ঠান্ডা পানি ব্যবহার করবেন উলের পোশাক কাচার জন্য।

সাধারণ জামাকাপড় যে সাবান দিয়ে পরিষ্কার করেন, সেটা দিয়ে উলের পোশাক ধোয়া যাবে না। শীতবস্ত্র পরিষ্কার করার জন্য আলাদা ডিটারজেন্ট পাওয়া যায় বাজারে, সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ছাড়াও হ্যান্ডওয়াশ কিংবা ক্যাস্টেল সোপ দিয়ে আলতো করে পরিষ্কার করে ফেলতে পারেন এই ধরনের পোশাক। বাড়িতে যদি এর কোনোটাই না থাকে, তাহলে ঠান্ডা পানিতে শ্যাম্পু গুলে নিন। এর মধ্যে উলের পোশাক কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION