বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো : ফারিয়া

বিনোদন ডেস্ক:
সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই অনেক সংবাদমাধ্যমে খবর হয় ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’। যা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন এই তারকা।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো! কিছু বলার নাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া। পর্দায় দু’জনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION