বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আমি আর অভিনয় করবো না : মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘আমি আর সিনেমা করব না। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থাকতে সেখানেই সময় দেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাহি। নির্বাচনী প্রচারণায় ওই আসনের বিভিন্ন স্থানে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’

ওই নারী ভোটারের মন্তব্যের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

এরপর সেখানকার ভোটারদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘নির্বাচনে জয়ী হলে আমার প্রথম কাজ হবে আপনাদের পানি নিয়ে কাজ করা, সড়ক নিয়ে কাজ করা। আমি চেষ্টা করব, আপনাদের পানির ব্যবস্থা করে দেওয়া ও সড়ক ঠিক করে দেওয়া।’

মাহি শপথ করে বলেন, ‘আমি এমন কাজ করব, যেন ভবিষ্যতে আর ভোট চাইতে না আসতে হয়। গত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি, সেটাই আমি ৫ বছরে করে দেখাব। এটা আমার জেদ।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে নির্বাচন করছেন তিনি। এই আসনে একটানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION