রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে অন্তত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৫৫ হাজার ৬০৩ জন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন ১১৩৯ জন ইসরায়েলি।

আঞ্চলিক মধ্যস্থতাকারী মিশর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে তিন ধাপের একটি পরিকল্পনা পেশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে
ফের মধ্যপ্রাচ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার এই আগমনকে সামনে রেখে প্রস্তাব দিয়েছে মিশর।

এর আগে লেবানন থেকে উত্তর ইসরায়েলের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যদিও এসব রকেট ও ড্রোন ভূ-পাতিত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর ইসরায়েলে লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে রকেট ও ড্রোন ভূ-পাতিত করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION