বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

‘এটা কোনো ম্যাচ নয়’, কেন বললেন সালারের পরিচালক?

বিনোদন ডেস্ক:
একদিনের ব্যবধানে মুক্তি পায় সালার ও ডানকি ছবি। তারপর থেকে ছবি দিয়ে কে কাকে টেক্কা দিল তা নিয়ে প্রভাস ও শাহরুখ খানের ভক্তদের মধ্যে একরকম বাগ্‌যুদ্ধ লেগে আছে। কিন্তু সালার ছবির পরিচালক প্রশান্ত নীল জানালেন, এই দুই ছবির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

সালার ছবিটিতে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারান অভিনয় করেছেন। অন্যদিকে ডানকিতে অভিনয় করেছেন শাহরুখ খান, তাপসী পান্নু। বড়দিন সামনে রেখে মুক্তি পেয়েছিল ছবি দুটি। সেগুলোর বক্স অফিস ও সোশ্যাল মিডিয়ার সংঘাত নিয়ে এবার মুখ খুললেন প্রশান্ত নীল। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ভক্তরাই এ দুই ছবির মধ্যে লড়াই বাঁধিয়ে সেটাকে খারাপ করে তুলেছে।

প্রশান্ত নীল বলেন, এটাই হয় সিনেমায়। আপনি আপনার হিরোর হয়ে সমর্থন করেন। আর অনুভূতি তখন সব কিছুকেই ছাপিয়ে যায়। ভক্তদের কাছে হয়ত এটা যুদ্ধের মতোই। কিন্তু আমাদের কাছে সেটা নয়, আমরা একসঙ্গে ভালো ব্যবসা করতে চাই। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। দুজনেই ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা।

তিনি বলেন, যে পরিবেশটা তৈরি হয়েছে, সেটা ভারতীয় ছবির জন্য ভালো নয়। তাই এটাকে এড়িয়ে যাওয়াই ভালো। ডানকি এবং সালারের মধ্যে কোনো লড়াই নেই। আমার মনে হয় না, ডানকি বা সালার ছবির নির্মাতারা কেউই এমন কিছু ভেবেছেন। এটা কোনো ক্রিকেট ম্যাচ নয়, আমরা স্রেফ দর্শকদের বিনোদন দিতে চাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION