বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

২০২৪ সালই শ্রীলেখার শেষ বছর!

বিনোদন ডেস্ক:
বারবার নতুন বিতর্ক কিংবা আলোচনা যাই থাকুক টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ছাপিয়ে সেরা হতে পারে না কিছুই। দর্শকদের ভালবাসা, কটাক্ষে সময় কাটে তার। তিনি এমন একজন মানুষ, যিনি নিজের সোজা সাপটা মন্তব্যের জেরে, বারবার ফ্যাসাদেও পড়েছেন।

এবার বিতর্ক না হোক, নতুন আতঙ্কের জন্ম দিয়েছেন সামাজিক মাধ্যমে করা এক পোস্টে। ২৭ ডিসেম্বর এক পোস্টে তিনি ফেসবুকে লেখেন, ২০২৪ সাল আমার জন্য শেষ বছর। আর এটুকুই যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছে। অভিনেত্রীর এমন মন্তব্যে টলিপাড়ার অন্যান্য তারকারা উদ্বিগ্ন।

শ্রীলেখা কেন এমন লিখলেন, তা নিয়ে ব্যতিব্যস্ত হতে দেখা গেছে রিমঝিম-অর্জুন দাশগুপ্তকে। রিমঝিম বললেন, কী হয়েছে শ্রী দি? অভিনেতা অর্জুন দাশগুপ্ত বললেন, মানেটা কী? কিন্তু কেন? কাছের বন্ধুর এমন মন্তব্যে রীতিমতো স্তম্ভিত সবাই। কেউ তো বলেই বসলেন, আর সিনেমা করবি না? ২০২৪ শেষ?

এরপর মানসী সিনহা বলেন, শ্রীলেখা আমার খুব ভাল বন্ধু। খুব কাছের ও। আমি জানি ওর সঙ্গে কী করে কথা বলব।

প্রসঙ্গত, শ্রীলেখা তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে কাজ করেছেন। পথের চারপেয়দের নিয়ে একটি ছবি হতে চলেছে। সামনেই রিলিজ। সেটির প্রমোশন করতেই এমন স্ট্যাটাস কি না কে জানে? আজকাল তো এমন প্রচারণা হরহামেশাই লক্ষ্য করা যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION