বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শ্রদ্ধার বিয়ে!

বিনোদন ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি। এরপর নাম লেখান চলচ্চিত্রে। বড় পর্দায় পা রেখেই নজর কাড়েন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা দাস। এ প্রেমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।’

ভারতীয় গণমাধ্যম শ্রদ্ধার বিয়ের খবর প্রকাশ করলেও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই অভিনেত্রী।

ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শ্রদ্ধা দাস। বেড়েও উঠেছেন এই শহরে। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ২০০৮ সালে তেলেগু ভাষার ‘সিধু ফ্রম সিকাকুলাম’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

২০১০ সালে ‘লাহোর’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রদ্ধা দাস। ২০১৪ সালে ‘রয়েল বেঙ্গল টাইগার’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক ঘটে তার। তবে আল্লু অর্জুনের সঙ্গে ‘আরিয়া টু’ ও প্রভাসের ‘ডার্লিং’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান শ্রদ্ধা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION