বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

‘পাবলিক ফিগাররা জনগণের বাবার সম্পত্তি, যখন যা খুশি বলা যায়’

বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাবের হওয়ায় সমকালীন নানা বিষয় নিয়েও কথা বলতে পিছপা হন না। তা ছাড়া খোলামেলা পোশাকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রায়ই আক্রমণের শিকার হন। মোদ্দাকথা, বিতর্কের অপর নাম— ‘স্বস্তিকা।’

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ আলাপচারিতায় এ অভিনেত্রীকে জানানো হয়, ‘বিতর্ক’ আর ‘বিস্ফোরক’ শব্দ স্বস্তিকাতে ঘিরে রেখেছে…। এ প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘‘আমি যদি গাজা (ফিলিস্তিন) নিয়ে কথা বলি, সেটা নিয়েও কাগজে কেউ লিখলেন— ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। এটা কি বিস্ফোরক? বিস্ফোরণ তো সত্যি সত্যি সেখানে হচ্ছে। নিজের সুবিধার জন্য কাগজের লোকজন ওইসব বিস্ফোরক, বিতর্ক শব্দগুলো জুড়ে দেয়। আমার বলা কথাগুলো খুব সাধারণ। বিশ্বাস করুন, আমি অসাধারণ কোনো কথা বলি না।’’

তারকাদের বিয়েবিচ্ছেদ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ অনেক। স্বাভাবিক কারণে তারকাদের নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হয়…। বিষয়টি তুলে ধরার পর স্বস্তিকা মুখার্জি বলেন, ‘সংবাদমাধ্যম কীভাবে বিষয়টিকে তুলে ধরছে সেটাও ভেবে দেখা জরুরি। আমজনতার সামনে কোন খবরকে কীভাবে পৌঁছে দেওয়া হচ্ছে, সে বিষয়ে সংবাদকর্মীদের একটি বড় দায়িত্ব থাকে। আমি তো মনে করি, পাবলিক ফিগাররা জনগণের বাবার সম্পত্তি। আমাদের নিয়ে যখন খুশি যা ইচ্ছা বলাই যায়। আমি এটা অনেকদিন আগেই মেনে নিয়েছি। এটা নিয়ে আর মাথা ব্যথা নেই। চল্লিশ উর্ধ্ব বয়স মানেই, অর্ধেক জীবন আপনি কাটিয়ে দিয়েছেন। মানুষ আমাকে নিয়ে কী বলল, কী লিখল তা নিয়ে যদি পড়ে থাকি তাহলে বাঁচব কখন?’

পুরুষ তারকাদের কথা উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আরেকটি বিষয় না বললেই নয়, পাবলিক ফিগার যদি ছেলে হয় আর সে দু’বার বিয়ে করে তাহলে কারো মাথাব্যথা হয় না। কিন্তু একটা মেয়ে যদি দু’বার বিয়ে করে, সে যদি পাবলিক জায়গার মধ্যে চলে আসে; তাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। এটা আমাদের সমাজের নিয়ম। আমার জীবদ্দশায় তো এটা পাল্টাবে বলে মনে হয় না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION