রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারে ২ রোহিঙ্গাসহ করোনায় আক্রান্ত ১২

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে ২ জন রোহিঙ্গাসহ নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জন রোহিঙ্গাসহ ৩ হাজার ১৯৯ জনে।বুধবার রাত সাড়ে ৯ টায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ডাঃ অনুপম বড়ুয়া বলেন, মঙ্গলবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ২৯৬ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এবং অন্য ২৭৯ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়াদের মধ্যে ১৬ জন নতুন করে আক্রান্ত এবং অন্য ১ জনের ফলোআপ রিপোর্ট।” বুধবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১২ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। এছাড়া জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ২ জন এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার ১ জন ও বাঁশখালী উপজেলার ১ জন বাসিন্দা রয়েছে। ”তিনি বলেন, জেলায় নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৬ জন, উখিয়া উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ১ জন এবং মহেশখালী উপজেলার ২ জন বাসিন্দা রয়েছে।এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২ জন বাসিন্দা রয়েছে। “জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৬৪ জন রোহিঙ্গাসহ
করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৯৯ জনে।

এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৫১৯ জন, রামু উপজেলার ২৭০ জন, উখিয়া উপজেলার ৩৪০ জন, টেকনাফ উপজেলার ২৭৬ জন, চকরিয়া উপজেলার ৩৫২ জন, পেকুয়া উপজেলার ১৩৫ জন, মহেশখালী উপজেলার ১৫৮ জন ও কুতুবদিয়া উপজেলার ৮৫ জনবাসিন্দা রয়েছে।এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৬৪ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ২ হাজার ২২২ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা রয়েছে।কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে।এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ২৪ হাজার ৭৯৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION