বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক:
ভারতে ‘ডিপফেক’ ভিডিওর শিকার হচ্ছেন একের পর এক তারকা। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও।

গত বছর ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি প্রমুখ। আর এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার হলেন দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী আনুশকা শেঠি।

ডিপফেক ভিডিওতে দেখানো হয়েছে, আনুশকা শেঠি অভিনেতা প্রভাসকে বিয়ে করেছেন এবং তাদের এমনকি সন্তান রয়েছে। ভিডিওটি সামাাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুয়া এই ভিডিও নিয়ে অভিনেত্রীর বাবা-মা বেশ বিরক্ত প্রকাশ করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন।

অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, যারা এই ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আনুশকা বা তার পরিবার কেউই এ বিষয়ে সরাসরি মিডিয়ার সঙ্গে কোনও কথা বলেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION