বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

এখন ভালো আছেন ফারিয়া

বিনোদন ডেস্ক:

অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তবে এখন তিনি ভালো আছেন। হাসপাতাল ছেড়েছেন গতকাল দুপুরে। ফারিয়ার মিডিয়া ম্যানেজার আর্নিল হাসান মানবজমিনকে বলেন, এখন আগের তুলনায় ভালো আছেন ফারিয়া। গতকাল শুক্রবার ছিল বলে সব পরীক্ষা করা যায়নি। তবে আজ একটি সিটি স্ক্যান করা হবে তার। এরপর ফের ডাক্তার দেখানো হবে। এদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে অচেতন হয়ে পড়েন ফারিয়া। তখনই রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ফারিয়ার মা পারভীন আক্তার বলেন, ক’দিন ধরেই একটু অসুস্থবোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনো কিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যথা করছিল। গত বৃহস্পতিবার বিকাল থেকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন সে ভালো আছে আগের থেকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION