বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

অপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!

বিনোদন ডেস্ক:

একদিকে ভাষা ও ভালোবাসার মাস, আবার সদ্য শুরু হয়েছে বসন্ত। আর এই সুন্দর সময়ে দেশের প্রেক্ষাগৃহে উঠেছে নতুন দুটি সিনেমা। একটি চিত্রনায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’; অন্যটি প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আবদু নূরের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। মজার ব্যাপার হলো, দুটি সিনেমার প্রেক্ষাগৃহ সংখ্যা সমান; ২৩। আবার দুটি সিনেমাই পেয়েছে সরকারি অনুদান। ফলে পর্দার লড়াইটা হচ্ছে সমানে-সমানে!

‘ছায়াবৃক্ষ’র হল তালিকায় দেখা গেছে, ঢাকার প্রধান প্রেক্ষাগৃহগুলো পেয়েছে এটি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাস, সৈনিক ক্লাব অন্যতম। অন্যদিকে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ পেয়েছে সিনেপ্লেক্সের সবগুলো শাখার সঙ্গে শ্যামলী সিনেমা, বিজিবি সিনেমার মতো প্রেক্ষাগৃহগুলো।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘ছায়াবৃক্ষ’ ছবিটি। চা শ্রমিকদের জীবনের অবর্ণনীয় সংগ্রামের গল্পে এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। তানভীর আহমেদ সিডনির কাহিনি ও চিত্রনাট্যে এটি নির্মিত হয়েছে অনুপম কথাচিত্রের ব্যানারে।

ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি তো রোমান্টিক নায়িকা। সব সময় বাণিজ্যিক ছবি করেছি। এটা এমন একটি ছবি, যেটার জন্য আমাকে গায়ের রঙ কালো করতে হয়েছে, চরিত্রের সঙ্গে মানিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়েছে। আর আমার ও নিরবের রসায়ন কেমন হয়েছে, সেটা বিচারের দায়িত্ব দর্শকের ওপর ছেড়ে দিলাম।’

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ নির্মাণ করেছেন আবদুস সামাদ খোকন। ২০২০-২১ অর্থ বছরে অনুদান পেয়েছিল এটি। এই ছবিতে দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

নিজের অভিনীত এই ছবি নিয়ে দীঘি বলেছেন, ‘অনুদানের সিনেমাগুলো প্রায় একই ধাঁচের। বেশিরভাগই মুক্তিযুদ্ধ নিয়ে, প্রেমের সিনেমা খুব কমই হয়। এর মধ্যে এটা একটি। তাই আমি বলতে চাই, এটি অনুদানের একটি ব্যতিক্রম ছবি হতে যাচ্ছে। আর আমি নিজেও ভাগ্যবান, উপন্যাসের ওপর নির্মিত ছবিতে অভিনয় করতে পেরেছি।’

সরকারি অনুদান আর সমান সংখ্যক প্রেক্ষাগৃহ নিয়ে পর্দায় উঠেছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। এর মধ্যে কোন ছবিটি দর্শকের মন জয় করবে, সেটা আপাতত সময়ের ওপর ছেড়ে দেওয়া যাক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION