বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন আনুশকা-বিরাট

বিনোদন ডেস্ক:
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন আনুশকা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রাম পোস্টে আনন্দের খবরটি জানান আনুশকা নিজেই।

এ পোস্টে আনুশকা শর্মা লেখেন, ‘আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান আকায়ার জন্ম হয়েছে। আমাদের জীবনের চমৎকার এই সময়ে আপনাদের আশীর্বাদ কামনা করছি।’

আনুশকা-বিরাট দম্পতির প্রথম সন্তানের নাম ভামিকা। কন্যার জন্মের পরও সবার কাছ থেকে দীর্ঘদিন আড়ালে রেখেছিলেন। এবারো তার ব্যত্যয় ঘটেনি। এ বিষয়ে আনুশকা লেখেন, ‘আমরা অনুরোধ করছি, দয়া করে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।’

দীর্ঘদিন ধরে গুঞ্জন উড়ছিল, দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। কিন্তু কখনো তা স্বীকার করেননি এই যুগল। তবে পুত্রসন্তানের মা হওয়ার খবর জানানোর পর থেকে বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন আনুশকা-বিরাট।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।

২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION