বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

১৭টি মুঠোফোন ব্যবহার করেন শাহরুখ

বিনোদন ডেস্ক:
অনেক সংগ্রামের পর নিজেকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশ-খ্যাতি এবং অঢেল অর্থের মালিক তিনি। বয়স ৫৮ হলেও তার কোনো ছাপ নেই কর্মে। এখনো ছুটে চলছেন জোর গতিতে। আর এই কর্মযজ্ঞ সামলাতে গিয়ে প্রায় ২০টি মুঠোফোন ব্যবহার করেন শাহরুখ।

বলিউড প্রযোজক-অভিনেতা বিবেক ভাসওয়ানি ও শাহরুখের বন্ধুত্বের সম্পর্ক বহু পুরোনো। শাহরুখ যখন বলিউড ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছেন, তখন অনেক সহযোগিতা করেন বিবেক। এমনকী বিবেকের বাড়িতে শাহরুখের থাকার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শাহরুখের সঙ্গে এখন তার যোগাযোগ নেই বললেই চলে! সম্প্রতি সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দেন বিবেক। এ আলাপচারিতায় শাহরুখের এতগুলো মুঠোফোন ব্যবহারের তথ্য উঠে আসে।

আপনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কঠিন সময় পার করেছেন। তারপরও কেন শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেন নি? জবাবে বিবেক বলেন, ‘‘শাহরুখ খানের ১৭টি মুঠোফোন রয়েছে। তার মধ্যে একটি নাম্বার আমার কাছে আছে। ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর আমি শাহরুখকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমি যখন গোসল করছিলাম, তখন শাহরুখ আমাকে ফোন করেছিল। আর আমি ধরতে পারিনি। শাহরুখের অনেক দায়িত্ব, সবসময় ভ্রমণের উপরেই থাকে। সে একটি সাম্রাজ্য চালায়। তাই আমিও বলি, ওকে।’’

শাহরুখের সঙ্গে কথা হয় না, দেখাও হয় না বিবেকের। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমরা কথা বলি না, দেখাও করি না। যখন দেখা হয়, তখন মনে হয় না আমাদের দেখা হওয়ার মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে। আমি একজন শিক্ষক। একটি স্কুলের ডিন। আমি লোকাল বাসে, ট্রেনে চলাফেরা করি। কিন্তু শাহরুখ একজন সুপারস্টার।’

চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বিবেক। সেখানেই তাদের শেষ দেখা। সেই স্মৃতিচারণ করে বিবেক বলেন, ‘‘চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাকে শাহরুখ বলেছিল, ‘স্যার, আসুন প্লিজ। চলুন আমার বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’ সেই পার্টিতে আমরা খুব আনন্দ করেছিলাম।’’

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION