বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

ছুরিকাঘাতে মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
টেকনাফে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এই রোহিঙ্গাকে ছুরিকাঘাত করা হয়। যাকে কক্সবাজার সদর হাসপাতালের নেয়ার পথে মৃত্যু বরণ করে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

নিহত যুবক নূর মোহাম্মদ (৩০) নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

ওসি মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, সকালে নূর মোহাম্মদ নিজ বাসায় যাওয়ার পথে ডি ব্লক সংলগ্ন পানির ট্যাংকি এর সামনে অজ্ঞাত সন্ত্রাসী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন ওই যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মাঝে মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION