বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের

উখিয়ার শাহজালাল উদ্দিন ও স্ত্রী-সন্তানের মরদেহ বুঝে নিল পরিবার

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যাওয়া স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হলো। এখনও দু’জনের লাশ মর্গে রয়েছে। শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

তারা হলেন- শুল্ক সহকার‌ী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তাদের সন্তান ফাইরুজ কাশেম জামিরা।

রাজস্ব কর্মকর্তার শ্বশুড় মুক্তার আলম হিলালী বলেন, আমার মেয়ে-জামাই ও তার সাড়ে তিন বছরের মেয়ের মরদেহ জেলা প্রশাসন হস্তান্তর করেছে। তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া থানা এলাকার উদ্দেশে রওনা হয়েছি।

তিনি আরও বলেন, তারা কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় বসবাস করত। কক্সবাজারের রামুতে এবং পরে উখিয়ায় জানাজা শেষে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী-সন্তান নিয়ে বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে ডিনার করতে যান নারায়ণগঞ্জ কাস্টমস অফিসের রেভিনিউ কালেকট্টর শাহজালাল উদ্দিন। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের মর্গে তাদের মরদেহ শনাক্ত করেন রাজস্ব কর্মকর্তার শ্বশুর মুক্তার আলম হিলালী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION