বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ও চকরিয়া উপজেলার সীমান্ত এলাকা ফুলছড়ি অংশে রাত পেরোতেই মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল আমীর হামজা (৬৫) নামের আরো এক পথচারীর। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মৃত ছৈয়দ আহমেদের পুত্র ।

রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উক্ত উপজেলাদ্বয়ের মহাসড়কের ইসলামপুর ও খুটাখালী ইউনিয়নের সীমান্তবর্তী ফুলছড়ি গেইট সংলগ্ন স্থানে এ দুটর্ঘনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের নিকটাত্মীয় মাস্টার জাকের জানান, বৃদ্ধ আমীর হামজা কিছু মালামাল নিয়ে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় কক্সবাজারগামী বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্বজনদের সংবাদ দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
রিপোর্ট লিখা পর্যন্ত দাফনের প্রস্তুতি চলছিল। অদ্য মাগরিবের পর জানাজা অনুষ্ঠানের সময় ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার রাতেই একই ইউনিয়ন ও পার্শ্ববর্তী গ্রামের নুর আহমদ নামের অপর একজনেরও মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম। এদিকে একই এলাকার দুই ব্যক্তি রাতের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION