বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

মিয়ানমারে সংঘাত: বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিপির ২৯ সদস্য

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পড়ে আজ সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে ঢুকেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে বিজিপির ২৯ সদস্য অংথাপায়া ক্যাম্প থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এর আগে গত মাসের ৪ থেকে ৬ ফেব্রুয়ারি বিজিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ৩৩০ জন সদস্য নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। পরে ১৫ ফেব্রুয়ারি সমুদ্রপথে তাঁদের মিয়ানমারে বিজিপির কাছে হস্তান্তর করে বিজিবি।

গত ২ ফেব্রুয়ারি রাত থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তুমব্রু রাইট ও লেফট ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এক মাসের বেশি সময় ধরে সেখানে সংঘাত চলছে। এর মধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলি এসে পড়ে দুই বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ওপারের গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও ভারী অস্ত্রের বিকট শব্দে এপার কেঁপে উঠছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION