বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘণ্টা এ অভিযানে চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি জানান, খবর পেয়ে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ ২ জন আসামি এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য অংশ নেয়।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলমান। ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী তথ্য জানানো যাবে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION