বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ট্রাক প্রতীকে নির্বাচন করতে গিয়ে আমার নামও ট্রাক হয়ে গেছে: মাহি

বিনোদন ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কিছুদিন আগে ভিডিওতে এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ওই নায়িকা।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।

একমাত্র সন্তানকে নিয়ে আলাদা থাকছেন ওই নায়িকা।

সম্প্রতি ময়মনসিংহ ভালুকাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি।

ওই অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। ’

দীর্ঘদিন পর ওই অনুষ্ঠানে স্টেজ পারফরম করতে দেখা গেছে মাহিকে।

মঞ্চে পারফরম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, ‘আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার?’ কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন, আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।

এরপর মাহিয়া মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য। ’

গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে করেছিলেন মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION