বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রিয়াঙ্কার রত্ন সজ্জিত গলার হারটির মূল্য ১০ কোটি ৬৪ লাখ টাকা?

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কয়েক দিন আগে স্বামী-কন্যাকে নিয়ে ভারতে ফিরেন। আর ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।

মূলত, মুম্বাই ফিরে একটি ইভেন্টে যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কার পরনে পিঙ্ক কালারের শাড়ি, গলায় হার।

আবেদনময়ী লুকে প্রিয়তারকাকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে ‘আগুন’ কিংবা ‘রাজকন্যা’ বলেও মন্তব্য করছেন। সবকিছু ছাপিয়ে প্রিয়াঙ্কার গলার হারটি চর্চায় উঠে এসেছে। কারণ হারটির মূল্য কয়েক কোটি টাকা।

সেলিব্রেটি আউটফিটের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, প্রিয়াঙ্কার গলার হারটি রত্ন দিয়ে সজ্জিত। এটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। এর মূল্য ৮ কোটি ৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৪টি লাখ টাকার বেশি।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ এগেন’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন স্যাম হিউগান। সিনেমাটিতে তার স্বামী নিক জোনাসও অভিনয় করেন। গত বছরের ৫ মে মুক্তি পায় হলিউডের এই সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION