বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

পরীমণির পর বুবলীকে খোঁচা দিলেন অপু?

বিনোদন ডেস্ক:
গতকাল ছিল চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে আবেগঘন একটি ভিডিও বার্তা ফেসবুকে প্রকাশ করেন বুবলী। করোনা সংকটের সময়ে মার্কিন মুলুকে ছেলের জন্ম দেওয়া, তাকে নিয়ে সংগ্রামী জীবনের গল্প তুলে ধরেছেন এই ভিডিওতে।

বুবলীর ভিডিও বার্তা দেওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দেন চিত্রনায়িকা পরীমণি। কারো নাম উল্লেখ না করে এ নায়িকা লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ এ স্ট্যাটাস দেওয়ার পর আলোচনায় উঠে আসেন বুবলী-পরীমণি। নেটিজেনদের দাবি— পরীমণি তার ছেলের জন্মদিনে এ ধরনের ভিডিও দিয়ে থাকেন। সেটাই অনুকরণ করেছেন বুবলী। আর বুবলীর ভিডিও দেখে তাকে উপহাস করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।

এরপর পাল্টা স্ট্যাটাস দেন বুবলী। তাতে তিনি লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের পোশাকের রং, আয়োজন, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে, এরাই ২/১ জন শুধু মা হইসে আর কেউ মা হয়নি।’

এরপর ফের সরব হন পরীমণি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হি হি হি একটি শিক্ষিত বকরি গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোলতাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল। আমি শিওর।’

বুবলী-পরীমণি কেউ কেউ নাম উল্লেখ না করলেও গতকাল সারাদিন তারা আলোচনায় ছিলেন। চর্চা এখনো চলছে অন্তর্জালে। দুই শিবিরে ভাগ হয়েছেন নেটিজেনরা। এ আলোচনার মাঝে নতুন করে যুক্ত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

অপু এ স্ট্যাটাসও এখন নেট দুনিয়ায় ভাইরাল। দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন নেটিজেনরা। তাদের দাবি— বুবলীকে খোঁচা দিয়ে পোস্টটি করেছেন অপু বিশ্বাস।’ যদিও পোস্টে অপু কারো নাম উল্লেখ করেন নি। কিন্তু থেমে নেই আলোচনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION