বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রভাসের নতুন সিনেমার ডিজিটাল স্বত্ত্ব নিয়ে দর-কষাকষি

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

করোনা সংকটসহ নানা কারণে পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু তার আগেই ডিজিটাল স্বত্ত্ব বিক্রি নিয়ে চলছে দরাদরি। মোটা অঙ্কের অর্থ চাচ্ছেন নির্মাতারা।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ডিজিটাল স্বত্ত্ব কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ওটিটি স্বত্ত্বর জন্য নির্মাতা ২০০ কোটি রুপি দাবি করেছেন। অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স যথাক্রমে ১৫০ কোটি, ১৭০ কোটি রুপিতে কেনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু নির্মাতারা ২০০ কোটির কম মূল্যে বিক্রি করবেন না।

সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। সিনেমাটিতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’-এর ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, আর দীপিকা আসতে চলেছেন ‘পদ্মা’র ভূমিকায়। অমিতাভ বচ্চনকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে ভিএফএক্সের চোখধাঁধানো কাজ দেখা যাবে। সিনেমাটির বাজেট ৬০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে নির্মাতাদের ধারণা। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION