বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দ্বিতীয় বিয়ে, নায়িকাদের বিয়েবিচ্ছেদ, স্বাগতার বক্তব্য

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জিনাত শানু স্বাগতা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন। কিন্তু ছয় বছর সংসার করার পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর একাই জীবন উপভোগ করেন স্বাগতা। গত বছরের শেষের দিকে ফের বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্ত জানান এই শিল্পী।

নিজের পরিকল্পনা অনুযায়ী, গত ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে গিয়ে বিয়ে করেন স্বাগতা। তার বরের নাম ড. হাসান আজাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে হাসান আজাদকে ভালোবেসে বিয়ে করেছেন স্বাগতা। পরবর্তীতে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এই অভিনেত্রী।

স্বাগতা দ্বিতীয় বিয়ের পর মানুষের কটু কথা শুনেছেন। কেউ বলেছেন, ‘কেন তিনি দ্বিতীয় বিয়ে করলেন’, ‘নায়িকাদের বিয়ে বারবার ভাঙে কেন’ ইত্যাদি। সমালোচনাকারীদের এসব প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। স্বাগতার মতে— ‘আমি ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছি। আর আমার বিচ্ছেদ হয়েছে আইন মোতাবেক। মেয়েরা ডিভোর্স দিতে পারে। এটা আমার জীবন, আমি সিদ্ধান্ত নিতে পারি। জীবন কি সব সময় এক রকম চলে?’

দ্বিতীয় বিয়ে করার কারণ ব্যাখ্যা করে স্বাগতা বলেন, ‘এই সমাজে মেয়ে হয়ে একা থাকা কঠিন। যখন আমি একা থাকলাম, তখন দেখলাম, যার বয়স ১৬, সেও আমার প্রেমিক, আবার যার বয়স ৭০, সেও আমার প্রেমিক। এমন অনেকেই প্রেম করতে চায়। তখন দেখা গেল, আমার কাজের বাইরে প্রেমিক ঠেকানো একটা বাড়তি কাজ হয়ে দাঁড়াল। এটা তো আমি চাই না। কেন আমাকে নিয়ে এসব ভাবার সুযোগ দেব? তখন মনে হলো, আমার অভিভাবক লাগবে। এই জন্য আমি আবার প্রেমে পড়ি। পরে দ্বিতীয় বিয়ে করেছি।’

তারকারা কেন একাধিক বিয়ে করেন? এমন প্রশ্নের উত্তরে স্বাগতা বলেন, ‘আমি আমার স্কুলের বন্ধুদের মধ্যে একমাত্র সেলিব্রিটি। আমার স্কুলের বন্ধুদের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হয়েছে। আমার ক্লাসের ৮০ ভাগ মেয়ের ডিভোর্স হয়েছে। তারা তো সেলিব্রিটি না। শুধু আমাদের সঙ্গে ঘটলেই আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন।’

‘আপনাদের মন্তব্যের কারণে আমি সেলিব্রিটি হয়েও সাত বছর মার খেয়েছি, মা-বাবাকে নিয়ে যা ইচ্ছা তা–ই শুনেছি। তারপরও আমি সম্পর্ক থেকে বের হতে চাইনি। কারণ, আপনারা গালিগালাজ করবেন। কষ্ট করেও আমি সংসার করতে চেয়েছি।’ বলেন স্বাগতা।

বিভিন্ন সময় মেয়েরা মেয়েদের রোষানলে পড়েন। দেখা যায়, বিবাহবিচ্ছেদ বা পরবর্তী প্রেম নিয়ে মেয়েরাই আগে প্রশ্ন তোলেন। এ ধরনের অভিজ্ঞতাও হয়েছে স্বাগতার। তার ভাষায়, মেয়েরাই মেয়েদের কম বুঝতে পারে। এটা ইভটিজিং। এই ইভটিজিং মেয়েরা মেয়েদের করে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION