সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারে প্রথম করোনা রোগীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, (৩০ এপ্রিল):
কক্সবাজার জেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার নাম ছেনোয়ারা বেগম (৬৫)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৮ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুইদিন আগে করোনার লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শাহিন আবদুর রহমান চৌধুরী।

ছেনোয়ারা বেগমকে বুধবার জ্বর, সর্দি, কাশি এবং বুক ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, হাসপাতালে ভর্তির আগে থেকে রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। মৃত্যুর আগেও ওই রোগির বুক ব্যথা হঠাৎ বেড়ে গিয়েছিল।

এদিকে, রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা জানিয়েছেন, কক্সবাজার জেলায় প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনের টিমকে বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নোবেল কুমার বড়ুয়া জানান, করোনায় মারা যাওয়া ছেনোয়ারা বেগমকে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

উল্লেখ্য, কক্সবাজারে এ পর্যন্ত ৩৮ জনের করোনা শনাক্ত হয়। সেখানে এই প্রথম একজন রোগী মারা গেল।

প্রথম মহিলা করোনা রোগী কক্সবাজার জেলার হলেও তার পরীক্ষা হয়েছিল চট্টগ্রামে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১২৪৫ জনের করোনা পরীক্ষা করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION