বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৮০০ টাকার কারণে বন্ধুর প্রাণ নিলেন বন্ধু

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে বন্ধুর কাছে পাওনা ৮শ টাকা ফেরত চাওয়ার জেরে বাড়িতে হামলা ও পরে মাথায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নিজ বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. জুবায়ের (২৪) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার আব্দুল খালেকের ছেলে।

হামলাকারী নাজিম উদ্দীন (২৩) একই এলাকার জাগির হোসনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা ফুটবল খেলোয়াড় ও মুদির দোকানী মো. জুবায়ের তার বন্ধু নাজিম উদ্দীনের কাছে ৮০০ টাকা পেতেন। সেই টাকা ফেরত চাইলে গত দুদিন আগে দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে জুবায়েরের বাড়িতে হামলা চালান নাজিম উদ্দীন। হামলার এক পর্যায়ে নাজিম উদ্দীন তার বন্ধু জুবায়েরকে মাথায় গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখানোর পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, বন্ধুকে গুলি করে হত্যার ঘটনাটি শোনার পর অভিযুক্তকে গ্রেফতারে রাতেই অভিযানে যায় পুলিশ। আত্মগোপনে চলে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ আসেনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION