বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ইফতার খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে: নিপুণ

বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ইতোমধ্যেই নির্বাচনে অংশ নেওয়া অভিনয়শিল্পীরা মাঠের লড়াইয়ে নেমে পড়েছেন।

একে অপরের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।
এদিকে এফডিসিতে রমজানে প্রতিদিনিই শিল্পী কলাকুশলীদের ইফতার করাচ্ছেন ঢাকাই সিনেমার দুই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর।

আর ইফতারের সেই আয়োজন নিয়েই মিশা-ডিপজলের প্যানেলের দিকে আঙুল তুললেন নিপুণ। ইফতারের আয়োজনে তাকে নিয়ে বদনাম করা হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

নিপুণ গণমাধ্যমকে বলেন, নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে গিবত গাওয়া ছাড়া অন্য কোনো ধরনের বাধা পাইনি। এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে। কিন্তু বুঝতে পারছি না যে- কেনই বা ইফতার খাওয়াচ্ছেন, আর কেনই বা আমাকে নিয়ে তারা বদনাম করছেন।

অভিনেত্রী আরও বলেন, বিএফডিসির জন্য আমাকে আজ পুরো বিশ্ব চেনে। এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ নিয়ে আমার মনে কোনো ধরনের আক্ষেপ নেই। আর আমার কাছে যেটা মনে হয়, এ নির্বাচনটা আমার খুব প্রয়োজন। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION