বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাঁকখালী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নদী ও খালের মাটি-বালি উত্তোলন, দখলের বিরুদ্ধে এবং অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদে মাঠে নেমেছে সদর উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে ২ এপ্রিল মঙ্গলবার বিকালে স্থানীয়দের অভিযোগ পেয়ে সহকারি কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

ঝিলংজা চাঁদের পাড়াস্থ বাঁকখালী নদীতে নির্মিত রবার ড্যাম সেতুর সন্নিকটে অবৈধভাবে নদীর বালু উত্তোলন কাজে নিয়োজিত একটি পাওয়ারফুল (শক্তিশালী) ড্রেজার মেশিন ধ্বংস করে তার মালামাল জব্দ করা হয়েছে। এসময় প্রায় পৌনে এক কি: মিটার প্লাস্টিকের ড্রেজারের পাইপ নষ্ট করে দেয়া হয়। এ সময় এ কাজে জড়িতদের পাওয়া যায়নি।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো ভাবেই ড্রেজার দিয়ে উপজেলার কোথাও বালি- মাটি উত্তোলন চলতে দেওয়া হবে না। অভিযান পরিচালনাকালে সদর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আনচারের  একটি দল অংশগ্রহণ করেন

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION