বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গাজায় অনাহার-পানিশূন্যতায় ৩১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের ভূখণ্ড গাজাতে প্রায় ছয়মাস ধরে টানা যুদ্ধে হামলার পাশাপাশি ত্রাণ সরবরাহের পথ অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েল। এতে করে উপত্যকাটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষ।

বিশেষ করে সবচেয়ে শোচনীয় অবস্থা উত্তর গাজায়। সেখানে অনাহার এবং পানিশূন্যতায় বহু শিশু প্রাণ হারিয়েছে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় অনাহার এবং পানিশূন্যতায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

উত্তর গাজার হাসপাতালগুলো ভরে যাচ্ছে অনাহারে অপুষ্টিতে ভোগা শিশুদের দিয়ে। ওষুধ স্বল্পতার মধ্যেও তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন গাজার উত্তরাঞ্চলের চিকিৎসকরা। কিন্তু সেখানকার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বলে সতর্কবার্তা দিচ্ছেন তারা।

গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে সীমান্ত ক্রসিং খুলবে ইসরায়েলগাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে সীমান্ত ক্রসিং খুলবে ইসরায়েল
গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলের হামলায় একটি বা দুই পা-ই হারিয়েছে গাজার এক হাজার শিশু, জানিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট।

জাতিসংঘ বলছে, গাজায় ৫০ হাজারেরও বেশি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ৩০ শতাংশ শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। এদিকে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছে দুই হাজারের বেশি শিশু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION