মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক:
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাতে হোটেলটির ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।

সাব্বির হোসেন বলেন, রোববার সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা যায়, সামিয়া রহমান রাজধানীর উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

এসআই সাব্বির হোসেন বলেন, শুনেছি দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন সামিয়া রহমান। হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজায় নক করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায় খবর দেন তারা। এরপর সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

গত ১২ সেপ্টেম্বর চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের স্ত্রী প্রিয়া রহমান মারা যান। এর ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় সোহানেরও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION