মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না পায়েল

বিনোদন ডেস্ক:

‘আই লাভ ইউ’ সিনেমা খ্যাত টালিউড অভিনেত্রী পায়েল সরকার। টালিউডে একের পর এক তারকা-বিয়ের সাক্ষী হয়েছেন, তবে নিজে এখন পর্যন্ত সাত পাকে বাঁধা পড়েননি। সম্প্রতি টেলিভিশনের এক অনুষ্ঠানে তার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী।

সঞ্চালক সৌরভ গাঙ্গুলিকে পায়েল বলেন, আমার নিজের জন্য যোগ্য সঙ্গী ছেড়েই দাও, বাবা-মায়ের জন্যও সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছি না।

এই নিয়ে নায়িকার ভক্তদের প্রশ্ন, তবে কী বাবা-মায়ের পছন্দসই ব্যক্তি খুঁজে পাচ্ছেন না বলেই বিয়ের পিঁড়িতে বসছেন না পায়েল? এর উত্তরে স্থানীয় এক গণমাধ্যমকে পায়েল জানিয়েছেন, আগেই বলে রাখি, পুরো বিষয়টাই মজার ছলে বলেছি। কথাপ্রসঙ্গে এসেছে।

সিঙ্গেল থাকা নিয়ে পায়েলের যুক্তি হলো, সিঙ্গেল থাকলে জীবনটা নিজের সুবিধা মতো কাটানো যায়।

একই সঙ্গে পায়েল বিশ্বাস করেন, কোনো সঙ্গীর সঙ্গে থাকতে শুরু করলে তখন মানুষ উপলব্ধি করতে পারে একা থাকার সুবিধা বা অসুবিধা। পুরো বিষয়টি ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে। অন্য দিকে, সম্পর্কে থাকলে তখন দায়িত্বটা দুইজনের মধ্যে ভাগ হয়ে যায়।

নিজে কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন কি না- সে বিষয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION