মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-২ ‘ডাব্লিউ’ এর ‘ডি’ ব্লকের মসজিদের পাশে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় নিহত রোহিঙ্গা যুবক সৈয়দুল আমিন (৪৫)। তিনি ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউ এর এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION