মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০ কৃষক অপহরণ মামলার আসামি দেলোয়ার হোসেন দেলু গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

গ্রেপ্তারকৃত ডাকাত হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাত।

মুহাম্মদ ওসমান গনি জানান, গত ২৭ মার্চ টেকনাফের হোয়াইক্যং বিভিন্ন এলাকা থেকে ১০ কৃষককে অপহরণ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এদের উদ্ধার করে। ওই মামলার আসামি দেলোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাহাড়ি এলাকার থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি বিভিন্ন অপহরণের সাথে তার জড়িত থেকে লোমহর্ষক বিভিন্ন অপহরণের ঘটনার বর্ণনাসহ ঘটনার বিষয়ে নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এই অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্য আসামিদের তথ্যসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ডাকাতি, অপহরণ সহ ৪টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মামলায় কোর্টে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION