মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চিরাই অপরাধে দুটি করাতকল সিলগালা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে করাতকলে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চিরাই কার্যক্রম পরিচালনা করায় দুটি করাতকল সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় পেকুয়া বাজার ও বারবাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব করাতকল সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, ইতিপূর্বে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে পেকুয়ায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু করাতকল সিলগালা করা হয়েছে। আমরা খবর পেয়েছি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু করাতকল মালিক তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযানে এসে এরকম দুটি করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION