সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থানে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত করে নিহতের ফুফাত ভাই আশেক এলাহি জানান, যুবকের নাম আনোয়ার হোসাইন (২১)। সে মগনামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র।

নিহতের ভাই দেলওয়ার হোসেন বলেন, গত তিন আগে সে লবণ বহনকারী কার্গো বটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় বটে যায়। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে নৌকা নিয়ে দুই দিক থেকে নদীতে খুঁজতে বের হয়। সকাল ১০ টায় ওই স্থানে বোটের পাশে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়। তার ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা বলেন, খোলা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা, সে লবণ বহনকারীর বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION