শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

টেকনাফে কোটি টাকার আইসসহ আটক ১

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ পৌরসভার গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকার ৯৪০ গ্রাম কোস্টাল ম্যাথ আইসসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

রোববার (১৯ মে) কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারি হলেন, টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাজার মৃত আমির হামজার ছেলে ওমর ফারুক (২৬)।

মো. আবু সালাম জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর অভিযানিক, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের হ্নীলা বাজারের পুরাতন রাইস মিলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের অভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ রাতের আঁধারে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি ওমর ফারুক (২৬)’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৯৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ ১টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি অ্যামফিটামিন জাতীয় কথিত ক্রিস্টাল মেথ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে করেছে মর্মে স্বীকার করে। এছাড়া মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়সহ জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার উদ্দেশ্য সে এ ভয়ংকর মাদকদ্রব্য আইস সংগ্রহ করেছে বলে জানায়। ধৃত মাদক কারবারি অত্যন্ত চতূরতার সাথে সময় ও সুযোগ বুঝে চড়া মূল্যে এসব মাদক বিক্রয় করতো বলেও স্বীকার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আইসসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION