শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

মহেশখালীতে টমটম গাড়ির ধাক্কায়  শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলা ছোট মহেশখালী ইউনিয়নে টমটম গাড়ির ধাক্কায় আয়েশা(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২১মে ) দুপুরে ছোট মহেশখালী ৭ নং ওয়ার্ডের ছোট মহেশখালী আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা মনি ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। সে ছোট মহেশখালী আহমদিয়া সুন্নিয়া তৈয়বিয়া মাদ্রাসার নুরানী তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান,আয়েশা বাড়ি থেকে নাস্তার কেনার জন্য দোকানে যাওয়ার সময় গোরকঘাটা হতে শাপলাপুরে যাওয়া দ্রুতগতির একটি টমটম এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এছাড়াও টমটমটি উল্টে ড্রাইভার শাহেদ’সহ লম্বা ঘোনা বাজারের পল্লী চিকিৎসা ডাঃ রঞ্জিত ও ব্যবসায়ী মোঃ ইদ্রিস গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে মহেশখালী থানার সেকেন্ড অফিসার আসাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার সংবাদ পেয়েছি। শিশুটির মরদেহ হাসপাতালে আছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION