রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে এমপিওভূক্তি হল ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান

এম, আবদুল হক, টেকনাফ:

শিক্ষা প্রতিষ্টান এমপিওভুক্তির নতুন তালিকার আদেশ জারি করেছে সরকার। আর এতে স্থান পেয়েছে সীমান্ত উপজেলা টেকনাফের ৪ টি শিক্ষা প্রতিষ্টান যথাক্রমে, সাবরাং উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ পাবলিক স্কুল।

বুধবার, ২৯ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

এদিকে ককসবাজার জেলার ২৪ টি শিক্ষাপ্রতিষ্টানের নতুন এমপিওভুক্তির তালিকায় টেকনাফের ৪ টি প্রতিষ্টান স্থান পাওয়ায় সংশ্লিষ্ট অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বেশ খুশির আমেজ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্টান নতুন এমপিওভুক্তি পিছিয়ে পড়া সীমান্ত জনপদের জন্য ভবিষ্যত আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে এমনটি ভাবছেন এখানকার সচেতন মহল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION