মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ওটিটিতে আসছে ‘রাজকুমার’

বিনোদন ডেস্ক:

গেলো রোজার ঈদে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত ছবি ‘রাজকুমার’। এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় ছবি। নাম ভূমিকায় শাকিব খান। আর প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া পেয়েছিল ছবিটি। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল।

তবে বড় পর্দায় যারা দেখার সুযোগ পায়নি, তাদের জন্য হাতের মুঠোয় আসছে ‘রাজকুমার’। শিগগিরই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ।

এ বিষয়ে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন, “রোজার ঈদে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে।”

তাহলে কবে নাগাদ ওটিটির পর্দায় উঠছে ‘রাজকুমার’, তা অবশ্য এখনই খোলাসা করেননি সংশ্লিষ্টরা। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে ছবিটি।

উল্লেখ্য, বাংলাদেশ ও আমেরিকায় বিশাল আয়োজনে হয়েছে ‘রাজকুমার’ ছবির শুটিং। এতে শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ। এক তরুণের আমেরিকা যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই ছবিতে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION