শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

কাকারা বনবিটের গর্জনিয়া পাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের গর্জনিয়া পাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে নুরুছালাম (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলের ছড়াস্থ গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত নুরুছালাম ওই এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে নিজের বসতভিটার উঠানে পড়ে থাকা গাছের বিভিন্ন ডালপালা পরিষ্কার করেছিল। হঠাৎ দলছুট একটি বন্যহাতি অতর্কিত এসে হামলা চালিয়ে নুরুছালামকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন হাতির আক্রমণে কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION