শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

বিজিবির অভিযানে ৩ কেজি আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়কে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার সকালে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু মুন্নিপাড়ার বাসিন্দা মো. আলম (১৯) ও মো. আয়াছ (২১)।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির টহল দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরীর দ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি অটোরিকশা চেকপোস্টের কাছে এলে তল্লাশির জন্য থামানো হয়। অটোরিকশাটি তল্লাশিকালে পেছনে দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁদের হাতে থাকা ব্যাগ থেকে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

জব্দ মাদক ও আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION