শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

পেকুয়ায় শ্বশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

আত্মহত্যা,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় শ্বশুর বাড়িতে এসে জামাই জামাল হোসেন (৪৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আজ শনিবার (১জুন) ভোরে উপজেলা সদর ইউপির সাবেকগুলদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন একই ইউপির সরকারি ঘোনা গ্রামের মৃত নজির আহমদের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।

তবে নিহতের প্রথম স্ত্রীর বড় মেয়ে কুলছুমা বেগম দাবী করেন, সিএনজি চালক পিতাকে তার সৎ মা মোকারমা ও বোন বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার ঘটনা আড়াল করতে গলায় ফাঁস লাগানোর নাটক করেছে।

স্থানীয়রা জানান, জামাল হোসেন একজন সিএনজি চালক। প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর মোকারামাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দিতো স্বামী জামাল হোসেন। গত তিনচার দিন আগে স্ত্রী মোকারামা সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে যায়। গতকাল জানতে পারেন স্ত্রী শ্বশুর বাড়িতে এসেছে। রাতে শ্বশুর বাড়িতে গেলে আবারো তাদের মধ্যে মৌখিক ঝগড়া হয়। ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস জানান, এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত করলে জানা যাবে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোট এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION