শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুনে পুড়ল দুই শতাধিক ঘর

ভয়েস নিউজ ডেস্ক:

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

এর আগে শনিবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর।

স্থানীয়দের বরাত দিয়ে আমির জাফর জানান, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে।

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনের সূত্রপাতের পাশাপাশি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মো. আমির জাফর।

এর আগে, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION